শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদিতমারীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যার চেষ্টা, নিজের লিঙ্গ ও গলা কাটলেন নিজেই

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনির প্রতিনিধি: ‎​লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের চরম পরিণতিতে মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিজের লিঙ্গ কর্তন করে ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।

‎শনিবার (২৬ অক্টোবর) সকালের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

‎​আহত মাজেদুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী'র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাজেদ অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নিজের ওপর নিজেই আক্রমণ চালান। মাজেদ প্রথমে ছুরি দিয়ে নিজের লিঙ্গ গোড়া থেকে কর্তন করেন এবং এরপর একই ছুরি দিয়ে নিজের গলায় বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

‎এসময় ​আহত মাজেদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন‎।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহ থেকেই এমন চরম ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎​স্থানীয়রা জানান, মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে হঠাৎ পরিস্থিতি বেপরোয়া হয়ে উঠলে তিনি নিজের উপর এমন ভয়াবহ হামলা চালান।

‎তারা আরো জানান, যুবক মাজেদুল ইসলাম এবং তাঁর স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বনাবনি হচ্ছিল না। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর আগেও স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হওয়ার মতো ঘটনা ঘটেছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে তাদের পারিবারিক দ্বন্দ্ব মীমাংসা করে দেন। কিন্তু সেই মীমাংসাও স্থায়ী হয়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আকবর বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়