শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:৪৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট ভাতিজার

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ভাতিজা আব্দুল আজিজের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই চাচিকে বিয়ে করেছেন ওই যুবক। তা আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে জানিয়ে দিয়েছেন সেই ভাতিজা। 

সম্প্রতি Md Abdul Aziz (মায়াবতী জামাই) নামের ফেসবুক আইডিতে শেয়ার করে আজিজ বিষয়টি নিশ্চি করেন।

এর আগে, গত ১৮ অক্টোবর উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় আব্দুল আজিজের বাড়িতে অবস্থান নেন চাচি রুবিনা খাতুন (২৫)। তিনি ওই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। আর ভাতিজা আব্দুল আজিজ (২০) মাইদুল ইসলামের আপন চাচাতো ভাই ওসমান গণি মোল্লার ছেলে। ঘটনার তৃতীয় দিন রুবিনাকে তালাক দেন স্বামী মাইদুল ইসলাম।

আব্দুল আজিজের পোস্টে দেখা যায়, ৪টি ছবি শেয়ার করেছেন তিনি। যার একটিতে পূর্বে চাচি-ভাতিজার সম্পর্ক থাকা ওই নারী এবং আব্দুল আজিজের সেলফি, আর একটিতে তাদের কোর্ট ম্যারেজের এফিডেভিট এবং অপর দুটি ছবিতে তাদের কাবিননামার কপি। তার শেয়ার করা তথ্যানুযায়ী গত ২৩ অক্টোবর দেড় লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আব্দুল আজিজের দেওয়া ওই পোস্টে এখন পর্যন্ত রিঅ্যাক্ট পড়েছে ৩৭১টি। শেয়ার হয়েছে ৪১টি। আর কমেন্ট বক্সে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।  উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়