শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'শাপলা হবে নৌকার বিকল্প, নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে': এনসিপির সরোয়ার তুষার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফরিদপুর: এনসিপির যুগ্ম-আহবায়ক সরোয়ার তুষার বলেন, 'শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে এই কলি কয়েকদিন পানিতে ভিজালেই ফুল ফুটবে। এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে।'

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার এসব কথা বলেন। 

তুষার নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, 'অনেক জল ঘোলা করেছেন। একবার দিবো না বলে ফেলছেন বলে, দিবেন না এই ইগোর জায়গায় যাবেন না।'

তিনি বলেন, এই নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত। এদের দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি-না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

সারোয়ার তুষার বলেন,  শাপলা হবে নৌকার বিকল্প। নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে। 

বিএনপিকে উদ্দেশ্য করে তুষার বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পিং করছে । তাদের ৩০ শতাংশ ভোট না ভোটের পক্ষে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাশ হবে। তখন এরা আয়নায় মুখ দেখাতে পারবে না। এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে হ্যাঁ এবং না ভোটের আয়োজন করেছিলেন। অথচ এই বিএনপি হ্যাঁ না ভোটের বিরোধিতা করছেন।   জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়ালে তাদের দুমড়ে-মুচড়ে পদ্মায় ফেলে দিবে জনগণ। 

তুষার বলেন, দেশে আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি‌। তাদের নেতা এরশাদ কবরে, জাতীয় পার্টিও কবরে যাবে । এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামীলীগ প্রতিষ্ঠা করার যে চেষ্টা চলছে তা দেশের জনগণ মেনে নেবে না।

এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ বক্তব্য রাখেন। 

সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরিয়তপুরের এনসিপির কয়েক'শ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়