শিরোনাম
◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ মাসে কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা ব্যাপী এর বিভিন্ন সীমান্তে ১ অক্টোবর'২৫ থেকে ৩১ অক্টোবর'২৫ পর্যন্ত কুড়িগ্রাম ২২ বিজিবি কালোবাজারি বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে।

শনিবার (১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম বিজিবি।

আটক পণ্যগুলো হলো, গবাদী পশু (গরু-মহিষ), ইয়াবা ট্যাবলেট,ভারতীয় মদ, ফেন্সিডিল,গাঁজা, মসলা, চিনি, কমপ্লিটড্রেসের কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন।

এছাড়াও গতকাল (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ নারায়নপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাষ্টারপাড়া হতে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে অভিযান অব্যাহত রেখেছে। এরই পথ ধরে গত একমাসে ২ কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয় বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়