শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে গুলিবর্ষণ, নিহত ১ আহত ২

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। নিহত যুবকের নাম শিপন (৩০), স্থানীয়ভাবে পরিচিত ‘মনেক ডাকাত’-এর ছেলে।

শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আধিপত্য বিস্তার ও ডাকাতির ভাগাভাগি নিয়ে এই বিরোধের জেরেই শনিবার রাতে শিপন বড়িকান্দি এলাকায় খাবার খেতে গেলে রিফাত ও তার সহযোগীরা গুলি চালায়। এতে শিপনসহ তিনজন গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। রবিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়।

অন্য দুই আহত—আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন এবং চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম—বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির ভাগাভাগি ও এলাকা দখল নিয়ে শিপন ও রিফাত গ্রুপের বিরোধ থেকেই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নিহত শিপনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়