শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০১:০৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি বিড়াল গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বিড়াল হত্যার অপরাধে বুলবুলি বেগমের নামে থানায় লিখিত অভিযোগ করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক নারী একটি বিড়ালকে গলা কেটে হত্যা করছেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে কঠোর নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয় এবং প্রাণীপ্রেমীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, আমরা প্রতিটি প্রাণের প্রতি নৃশংসতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। ঘটনাটির সুষ্ঠু বিচার জরুরি এবং অভিযুক্ত গ্রেপ্তার হওয়া আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত।

সংগঠন জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানতে পেরে গভীর সমবেদনা প্রকাশ ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সংগঠনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন বলেন, দেশে সব প্রাণী যেন নিরাপদ আবাসস্থল পায়, সে লক্ষ্যে কাজ করছি। এই ধরনের নিষ্ঠুরতায় জড়িতদের কড়া শাস্তি নিশ্চিত করতে হবে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, লিখিত অভিযোগের পরই অভিযুক্ত বুলবুলি বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়