শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অভিনব কায়দায় গাঁজা সরবরাহ কালে ৩৩ কেজি গাঁজাসহ আটক এক

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানে নারকেলের ছোবড়ার ভিতর করে বিপুল পরিমাণ গাঁজা সরবরাহ কালে মহিনুল ইসলাম শামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় তিনটি বস্তা থেকে ৩৩ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক মহিনুল ইসলাম শামিন ওই পিকআপ ভ্যানটির চালক। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি র‌্যাব-১১।  

র‌্যাব-১১ এর নোয়াখালী কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানায়, কুমিল্লা জেলা থেকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ মাদক লক্ষ্মীপুর আনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালায়। 

এ সময় নারকেলের ছোবড়াসহ একটি পিকআপ ভ্যানকে আটক করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ছোবড়ার ভেতরে লুকানো অবস্থায় তিনটি বস্তা থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব-১১ এর অভিযানিক দল। এ সময় পিকআপ ভ্যানটির চালক মহিনুল ইসলাম শামিন গাড়ি রেখে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে র‌্যাব-১১ এর নোয়াখালী-লক্ষ্মীপুর ক্যাম্পে নিয়ে যায়। 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কুমিল্লা থেকে গাঁজাগুলো লক্ষ্মীপুরে বিভিন্ন মাদকসেবীদের নিকট বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে। এঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়