শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসন বাজারের ৮০০-এর বেশি দোকান অগ্নি ঝুঁকিতে

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ফরিদপুরের চরভদ্রাসন বাজারের ৮০০-এর বেশি দোকান অগ্নি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ঢোকার মাত্র ৪টি পথ রয়েছে। পথের দুই ধারে হকার ও ক্রেতাদের ভিড়। এক গলি দিয়ে ঢুকলে অন্য গলি দিয়ে বের হতে ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়। ফল, কাপড়, জুতা, কৃষি বীজ, প্লাস্টিক ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, বাজারে আগুন লাগলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

উপজেলার সবচেয়ে বড় বাজারটি সদর ইউনিয়নের চরভদ্রাসন বাজার। ভুবনেশ্বর নদী ঘেষা এই বাজারে পাইকারি ও খুচরা সকল ধরনের পণ্য বিক্রি হয়। বাজারের ভিতরে রয়েছে— চরভদ্রাসন উপজেলা দপ্তর, থানা, পোস্ট অফিস, সরকারি কলেজ, সরকারি স্কুল, আর্থিক প্রতিষ্ঠান, কাজী অফিস, সরকারি ও বেসরকারি হাসপাতাল, আয়কর অফিস, মডেল মসজিদ, স্বর্ণের দোকান, মুদি দোকান, কৃষি সার ও কীটনাশকের দোকান, সবজি বাজার, কামারপট্টি সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়