শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায়  সাহিদা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর  নিহত হয়েছেন। 

শনিবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার সূয়াদী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। 

এদিকে নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে দেড় ঘন্টাব্যাপী যানবাহন বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানচলাচল স্বাভাবিক হয়।

নিহত সাহিদা আক্তার সুয়াদী গ্রামের শাহাদাৎ শেখের মেয়ে। সে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, সকালে ঢাকা থেকে খুলনা গামী ইমাদ পরিবহন নামের একটি বাসের চাপায় পথচারী এক কলেজ ছাত্রী নিহত হয়। এতে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হঠাৎ মহাসড়কে বিকট শব্দ ও চিৎকার চেচামেচি শুনতে পাই। এরপর দোকান থেকে দৌঁড়ে গিয়ে দেখি আমার গ্রামের এক কলেজ পড়ুয়া মেয়ের মস্তকহীন দেহ ছিন্নভিন্ন হয়ে  মহাসড়কে পড়ে আছে। এ ঘটনার প্রতিবাদে সড়কে উঠে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। এসময় দূরপাল্লার কয়েকটি বাস ভাংচুর চালায় বিক্ষোভকারীরা। ঘণ্টাখানিক পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় বিক্ষোভকারীরা জানায়, সূয়াদী বাসস্ট্যান্ড পার হয়ে ওপারে একটি কাইচাইল মডেল হাইস্কুল সহ আশপাশে গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সবসময়ই কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। তাই এ এরিয়ায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গতিরোধক বা স্পীডব্রেকার দেওয়া জরুরি। তা না হলে সাহিদার মত অকালেই সড়কে ঝরবে মানুষের প্রাণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়