শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের পর পাল্টাপাল্টি মামলা হয়েছে। বিএনপির মামলায় প্রধান আসামি করা হয়েছে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলকে। একই ঘটনার জেরে দুই পক্ষই আলাদা বিক্ষোভ মিছিল করেছে।

আজ রোববার সকালে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য জানিয়েছেন। থানা সুত্রে জানা গেছে, বিএনপির মামলায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাঁধন হাসান আলীম।

অন্যদিকে জামায়াতের মামলায় প্রধান আসামি করা হয়েছে সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধাকে। উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করেছেন এবং আরও দেড়শ থেকে দুই শতাধিক নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করেছেন। এদিকে জামায়াতের প্রার্থীকে মামলার প্রধান আসামি করার প্রতিবাদে শনিবার বিকেলে ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। রেলগেট এলাকা থেকে মিছিল শুরু হয়ে আলহাজ মোড়ে গিয়ে শেষ হয়।

সেদিন সন্ধ্যায় সলিপুর ইউনিয়নের জয়নগর বোর্ডঘর মোড়ে বিএনপির উদ্যোগে কর্মিসভা হয়। সভা শেষে দলীয় নেতাকর্মীরা অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করেন।

উল্লেখ্য, পাবনা–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান। জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে আছেন জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল। উপজেলার চরগড়গড়ি গ্রামে কয়েক দিন ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গেল কয়েক দিন আগে তাদের মধ্যে
কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবারর বিকেলে জামায়াত মনোনীত প্রার্থী এলাকায় গণসংযোগে যান। এ সময় দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে কয়েকটি গুলি ছোড়া হয় এবং কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়