শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে রাতের অন্ধকারে রহস্যময় পরীর দেখা, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি আম গাছের ডালে পরী সদৃশ্য এক রহস্যময় প্রাণী দেখা যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামের কাদের প্রামাণিকের ছেলে মাসুদ কবির রবিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এই অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হন।

মাসুদ কবির জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে স্থানীয় তালুকদারবাড়ি নামে পরিচিত একটি পরিত্যক্ত বাড়ির পাশে থাকা একটি আম গাছের ওপর হঠাৎ অস্বাভাবিক আলোর ঝলক দেখতে পান। বিষয়টি অদ্ভুত মনে হওয়ায় কাছে গিয়ে তাকাতেই দেখেন, গাছের মগডালে দাঁড়িয়ে আছে পাখাওয়ালা পরী সদৃশ্য এক প্রাণী!

হঠাৎ এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান তিনি। তবে দ্রুতই মোবাইল ফোনে টানা তিনটি ছবি তুলে রাখেন। কিছুক্ষণ পর সাহস করে আরও কাছে এগোতেই রহস্যময় প্রাণীটি অদৃশ্য হয়ে যায় বলে জানান তিনি।

পরে তিনি ছবিগুলো ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে নিজ চোখে অলৌকিক পরীর দেখা মিললো। তার এই পোস্ট সোমবার রাত ৯টার দিকে ফেসবুকে দিলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।’

ঘটনার সময় সাথে থাকা বড়পাঙ্গাসী গ্রামের নাজির সরদারের ছেলে নাইম ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। আলোর উৎস দেখেছি এবং মোবাইলে তোলা ছবিও দেখেছি, যদিও নিজ চোখে পরী সদৃশ্য প্রাণীটিকে দেখতে পাইনি।’

হঠাৎ করে রহস্যময় প্রাণীর দেখা পাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অলৌকিক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজছেন।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়