শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মঙ্গলবার  (২ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত মৎস্য অধিদপ্তরের উদ্যোগে  অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলা এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।

অভিযানে সহযোগিতা করেন চরভদ্রাসন থানার একটি চৌকস পুলিশ টিম। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা ও উপস্থিত ছিলেন।

অভিযানে ১টি কাটা উচ্ছেদ, প্রায় ১০ হাজার মিটার কারেন্টজাল এবং ৩৫টি নিষিদ্ধ চাইনা দুয়ারী জব্দ করা হয়। পরে জব্দ করা এসব নিষিদ্ধ সামগ্রী জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্টজাল ও দুয়ারী ব্যবহারের কারণে মাছের প্রজনন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

মৎস্য বিভাগ আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ শিকার রোধে কাউকেই ছাড় দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়