শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে এসপির নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট : পুলিশের সতর্কবার্তা

 হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নবনিযুক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম -এর নামে একটি ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার ঘটনা শনাক্ত হয়েছে। “SP Nojrul Islam” নামের ওই অ্যাকাউন্টে পুলিশ সুপারের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের সংবেদনশীল তথ্য চাওয়া ও প্রতারণার আশঙ্কা করা হচ্ছে।

জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত অ্যাকাউন্টটির সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের কোনো ধরনের আনুষ্ঠানিক বা ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণরূপে প্রতারকদের তৈরি ও পরিচালিত একটি জাল অ্যাকাউন্ট।

জনসচেতনতার জন্য জেলা পুলিশের সতর্কবার্তা: ভূয়া অ্যাকাউন্টটিতে কোনো মন্তব্য, ব্যক্তিগত তথ্য প্রদান বা সংবেদনশীল বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। কেউ যদি ওই ফেসবুক আইডি থেকে অর্থের জন্য অনুরোধ করে, তবে কোনো অবস্থাতেই সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেলা পুলিশ, ফরিদপুর-এর সব আনুষ্ঠানিক তথ্য কেবলমাত্র যাচাইকৃত ও অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই প্রচার করা হয়। প্রতারণামূলক কার্যকলাপ থেকে নিজেকে এবং অন্যদের নিরাপদ রাখতে সকলকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কেউ যদি এই ভূয়া অ্যাকাউন্ট সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশ, ফরিদপুর-এর মিডিয়া সেলে দ্রুত অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

ফরিদপুর জেলা পুলিশ বলছে, সাইবার প্রতারণা ঠেকাতে সকলের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়