শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায়  মাওলানা সামছুল হক (৫৯) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সামছুল হক উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সামছুল হক। মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, মরদেহ থানায় রাখা হয়েছে। মাইক্রোবাস ও এর চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়