শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীর বাংলাদেশ হবে ইসলামের: মামুনুল হক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখার উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর  শায়খুল হাদিস মামুনুল হক বলেন, রক্ত পানি করে দেশের রেমিট্যান্স যুদ্ধারা টাকা পাঠান আর বাংলাদেশ ব্যাংক ডিজিটাল কায়দায় দুর্নীতি করে বিদেশ টাকা পাঁচার করছে। ৫৫ বছর ধরে যে সরকারই ক্ষমতায় এসেছে তারা জনগণের ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। উন্নয়নের নামে তারা বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে দুর্নীতি করেছে। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। 

তিনি আরো বলেন, ৭১-২৪ যারা দেশ শাসন করেছে তারা শুধু বিদেশিদের অধিপত্যে বিস্তারে কাজ করেছে। বাংলাদেশের জনগণকে বিলিয়ে দিয়েছে। ভারতের সংবিধানের মূলনীতি বাস্তবায়নের ব্যস্থ ছিল তারা বাংলাদেশকে কোন একটি দেশের অঙ্গরাজ্য বানিয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী সভাপতিত্বে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিন আসাম, খেলাফত মজলিসের নির্বাহী সদস্য খন্দকার মইনুল ইসলাম, ঢাকা মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হোসেন, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, খেলাফত মজলিসের উপদেষ্টা আব্দুল কাইয়ুম ফারুকী, জামায়াতে ইসলামীর পৌর সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাশার, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী,  খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মকবুল হোসেন,  মাওলানা সানাউল্লাহ, মাওলানা আনোয়ার উল ইসলাম নুরী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মতিউর রহমান,  মাওলানা মুফতি আলাউদ্দিন,  মাওলানা আব্দুল বাছির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়