শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে জেএসডির নির্বাচনি জনসভায় যাওয়ার পথে হামলা: গুলিবিদ্ধ ২, আহত অন্তত ১৫

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে অন্তত ১৬টি মাইক্রোবাস।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ একজন আব্দুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন জেএসডি ছাত্রলীগ নেতা মো. ফয়সাল, ইবনে হাছান মোহন, চররমিজ ইউনিয়নের হাসানসহ অন্তত ১৫ জন।  

জানা যায়, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জেএসডির প্রার্থীকে কেন্দ্র করে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। সেই সভায় অংশ নিতে যাওয়ার সময় পথে পথে নেতাকর্মীদের বহনকারী যানবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেএসডি সহ-সভাপতি তানিয়া রব মামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে হামলাকারীদের প্রকাশ্যে বিচারের ঘোষণা দেন।

জেএসডির রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। 

এদিকে হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়