শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে: শিবির সভাপতি জাহিদুল

রুকুনুজ্জামান পাবর্তীপুর, প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় যুব ছাত্র নাগরিক পথসভা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ও স্থানীয় নেতৃবৃন্দ।

আজ বুধবার সন্ধ্যা ৬ টায় পাবর্তীপুর বাসটার্মিনালে ছাত্র যুব নাগরিক পথসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, খুনি হাসিনা শত শত ছাত্র জনতাকে খুন করেছে, তারা এদেশ থেকে পালিযে গেছে । আমরা কোনো দল বা কারো বিরুদ্ধে নই কিন্তু যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তারা যে হোক তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমরা চাই-উদারতার, সহনশীলতার ও মানুষের কল্যাণের রাজনীতি। আপনার ভোট আপনার আমানত। এ জন্য আগামী দিনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক আমাদের প্রয়োজন। যারা দেশকে সততার সাথে, দক্ষতার সাথে, দেশকে ভালোবেসে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবে। দেশের সকল ছাত্র-জনতা এমন নেতার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ।

প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  দিনাজপুর -৫ পাবর্তীপুর -ফুলবাড়ী আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির  কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য  রাখেন, সাবেক পৌর আমির মাওলানা ইউনুস আলী, পৌর সেক্রটারী সাহিন আকতার, ওলেমা বিভাগের মাওলানা  সাইদুজামান , বাইতুলমাল সেক্রটারী মনোয়ারুল ইসলাম মুন্না, ও নাসির উদ্দীন, মাওলানা আবু সায়েম, খায়রুল বাসার,  হাবিবুল্লাহ, আবদুর রহমান, আবুল কাশেম, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়