শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনু নদের বেড়িবাঁধ ধসে দিনমজুর নিহত

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের বেড়িবাঁধের মাটি ধসে রণ মালাকার (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (গতকাল) গভীর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদের তীরবর্তী রণচাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণ মালাকার রণচাপ গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন এবং তাঁর আয়ে পরিবার চলত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে রণচাপ গ্রামের কিছু নিচু জমিতে দীর্ঘদিন জলাবদ্ধতা তৈরি হওয়ায় ফসলের আবাদ ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় লোকজন মনু নদের বেড়িবাঁধ কেটে একটি পাইপ বসানোর উদ্যোগ নেন। এ জন্য রোববার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে একটি খননযন্ত্র (এক্সকাভেটর) ভাড়া করে বেড়িবাঁধ কাটার কাজ শুরু হয়। সে সময় রণ মালাকার কোদাল দিয়ে নিচের মাটি সমান করছিলেন।

একপর্যায়ে ওপরের দিকে স্তূপ করে রাখা মাটি ধসে তাঁর ওপর পড়ে যায়। পরে প্রায় এক ঘণ্টা ধরে খননযন্ত্র দিয়ে মাটি সরানোর চেষ্টা চালিয়ে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বিধান দত্ত বলেন, বেড়িবাঁধ কাটা আইনবিরুদ্ধ। এ কারণেই স্থানীয় লোকজন গভীর রাতে কাজটি করছিলেন। নিহত রণ মালাকার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিত মিয়া বলেন, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়