শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে ৪০ নেতাকর্মী আহত

ভোলার চরফ্যাশনে জিন্নাগর ইউনিয়নের চকবাজারে বিএনপি এবং জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে ৪০ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ১০টায় জিন্নাগর ৯নং ওয়ার্ডে চকবাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও জামায়াত নেতার বাকবিতণ্ডার একপর্যায়ে প্রথম দফায় সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুপক্ষের ১১ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর শরিফ অভিযোগ করে বলেন, সকালে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির লোকজন তাকে মারধর করে। পরে নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে আমাদের ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল বলেন, ওষুধ ক্রয়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের লোকজন প্রথমে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

সোহেল বলেন, জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়