শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে মহানবি (সা.) কে অবমাননা করে ফেসবুকে পোষ্ট, আটক ১

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবি হযরত মুহাম্মদ (সা.)–কে অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা আক্তার হোসেন (৪৫) তার ব্যক্তিগত ফেসবুক আইডি “Mdakterhossen Akter” থেকে মহানবী (সা.)–কে অবমাননাকর মন্তব্য সংবলিত একটি পোস্ট করেন বলে অভিযোগ উঠে।

ঘটনাটি নজরে আসার পর দাউদকান্দি মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিষয়টির সত্যতা যাচাই করে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে অভিযুক্ত আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন লক্ষিপুর গ্রামের মৃত মো. মনু মিয়ার ছেলে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম আব্দুল হালিম জানান,উক্ত আসামী আক্তার হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানায়,গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার(১৬ ডিসেম্বর)সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়