শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরে ইউপি চেয়ারম্যান আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সিদ্দিকুর রহমানকে কৈজুরি ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়।

সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মেয়াদে কৈজুরী ইউনিয়নের সভাপতি এবং বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি ইউনিয়নটির বর্তমান ইউপি চেয়ারম্যান। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়