শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় জাতীয় পার্টির গোপন বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন: নওগাঁ'র নেতাদের হানা, বৈঠক পন্ড

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির বৈঠক পণ্ড করে দিয়েছে ছাত্রজনতা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের উপকিল পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার ‘আলটিমেট ড্রিম’ নামে একটি এপার্টমেন্টে জড়ো হয় জাতীয় পার্টির কিছু নেতাকর্মী। দলটির জেলা আহবায়ক এ্যাড. তোফাজ্জলের নেতৃত্বে সেখানে বৈঠক করছিলেন তারা। এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান শুরু করে ছাত্রজনতার একাংশ। অবস্থা বেগতিক দেখে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যায়। এ সময় সভাকক্ষে ঢুকে হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, প্রতীকী লাঙ্গল ভাঙচুর করা হয়।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, সাদমান সাকিবসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। এরপরে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় তারা

  • সর্বশেষ
  • জনপ্রিয়