শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মোটরসাইকেল–ট্রাকের সংঘর্ষে সেনা সদস্যসহ দুইজন গুরুতর আহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ–কালীগঞ্জ সড়কের ছোট ভাটপাড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা প্রাথমিকভাবে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ) দুপুরে ঝিনাইদহ–কালীগঞ্জ সড়কের ছোট ভাটপাড়া নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের (নম্বর: ঝিনাইদহ ল–১২৫০৭৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেলে রেফার করা হয়।

আহতদের মধ্যে আকরাম হোসেন (৩০) নামে একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মসলেম হোসেন। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়