শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে ‘ডেভিল হান্ট ফেইজ–২’ অভিযান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে জেলার বড়লেখা, কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া উপজেলার ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়, শ্রীমঙ্গল উপজেলার আওয়ামী লীগ কর্মী সমাইল হোসেন রাজন ও অশোক দেববর্মা, এবং জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী রিপন মিয়া।

পুলিশ সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়