শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০১:২৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ রহস্যময় আলোকপিণ্ডের দেখা মিলল পঞ্চগড়ে (ভিডিও)

উত্তরের জেলা পঞ্চগড়ের আকাশে দেখা গেছে রহস্যময় আলোকপিণ্ডের। আগুনের গোলার মতো ছুটে চলা আলোকপিণ্ডটির পাশাপাশি বিকট শব্দও শুনেছেন স্থানীয়রা। 

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে দেখা মিলে এই দৃশ্যের।কেউ কেউ অদ্ভুত এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে উঠেন।

মুহূর্তেই এই আলোকপিন্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে উল্কা বলে অবহিত করেন। কেউ বলেন মিসাইল। কেউ বলছেন পৃথিবীর বায়ুমণ্ডলে দ্রুতগতিতে প্রবেশ করলে ছোট বৃহৎ মহাজাগতিক বস্তুগুলো উল্কাপিণ্ডের মতো আগুনের বল সৃষ্টি করতে পারে, যা আকাশে দ্রুত আলো ছড়িয়ে দেয় এবং কখনও কখনও ডাবল শব্দ বা বিকট আওয়াজ শোনায়।

এই ঘটনাকে ফায়ারবল বা মিটিয়র এয়ার বার্স্ট বলা হয়ে থাকে। তেঁতুলিয়ার বাসিন্দা মোকসেদ আলী বলেন, ‘নামাজ পড়তে যাওয়ার সময় আগুনের গোলার মতো এতটু বস্তু আকাশে দেখতে পাই।’  

আবুল হোসেন নামে পঞ্চগড়ের অপর এক বাসিন্দা বলেন, ‘মনে হচ্ছিল বিকট শব্দে কোন কিছু আছড়ে পড়ছে।’ শাহিন ইসলাম নামের স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, ‘এটি খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল।

মনে হচ্ছিল এটি এখনি কোথাও আছরে পড়বে।’পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, এটি উল্কা।’ 

জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘এটি উল্কাপিণ্ড ছাড়া কিছু না। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়