শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদীর হত্যাকারীদের ভারতে আশ্রয়ের প্রতিবাদে বেনাপোল সীমান্তে বিক্ষোভ

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের ভারত থেকে ফেরত দেওয়ার আহবান জানিয়ে যশোরের বেনাপোল সীমান্তের শুণ্য রেখায় বিক্ষোভ করেছে ছাত্র সমাজ। এসময় প্রতিবাদী শ্লোগানে উত্তাল হয়ে ওঠে সীমান্ত এলাকা। শুণ্য রেখায় প্রবেশে বিক্ষোভকারীদের বিজিবি পুলিশ বাঁধা সৃষ্টি করলে ছাত্ররা বাঁধা এড়িয়ে প্যাছেঞ্জার টার্মিনালের সামনে এক ঘন্টা তাদের কর্মসুচী পালন করে। 

শুক্রবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজার থেকে লংমার্চ নিয়ে চেকপোষ্টে সীমান্তে পৌছায়।
এ সময় কোন প্রকারের অপ্রতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ নিরাপত্তা জোরদার করে।

বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হাদীর হত্যাকারীদেরকে দেশে ফেরত না দিলে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। তারা অভিযোগ তোলেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ভারতে আশ্রয় না দেওয়ার আহবান জানান ছাত্র সমাজের নেতারা। 

বিক্ষোভে সভায় অংশগ্রহনকারী নেতাদের মধ্যে ছিলেন, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল শাখার আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব,সদস্য সচিব সাজেদুর রহমান শিপু,মূখ্য সংগঠক নাইমুর রহমান,যুগ্ম সদস্য সচিব রেজোয়ান হোসেন আকাশ, শার্শা আসনের এপ পি পদপ্রার্থী মুরাদ-উদ-দৌলা, জুলাই যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র মুশফিকুর রহমান সাকিবসহ ছাত্রদল,ছাত্র শিবিরের নেতা,কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়