শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: আঃলীগের দুই ইউপি চেয়ারম্যান সহ গ্রেফতার ৫

তপু সরকার হারুন, শেরপুর থেকেঃ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে শেরপুর সদর উপজেলার বলায়েরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনি ও লছমনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কার্তিক দে ১৬ ডিসেম্বর তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার হয় ।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার হয় এবং শেরপুরের নকলা উপজেলার ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়। দুই চেয়ারম্যান ও কার্তিক সহ তিনজনই আদালত তাদের কারাগারে প্রেরন করেন।

এদিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার শফিক আহমেদ ও যোগানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আলীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ ডিসেম্বর বুধবার রাতে নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করে। পরে গত বছরের ১৩ ডিসেম্বর নালিতাবাড়ী পৌর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া বাদী হয়ে থানায় এ মামলা করেন। এতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়।

এছাড়াও গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ছাত্র-জনতার আনন্দ মিছিল চলাকালে কতিপয় দুর্বৃত্ত বাজার ছিটপাড়ায় অবস্থিত ঢাকা বাস স্টেশনে গিয়ে ১৩টি বাসে আগুন লাগিয়ে দেয়। এতে বাসগুলো পুড়ে অন্তত ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় জনৈক বাস শ্রমিক সংগ্রাম মোল্লা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এদিকে বুধবার রাতে পৌরসভা ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের মামলায় উপজেলা কৃষকলীগের আহ্বায়ক খন্দকার শফিক আহম্মেদ ও বাস পোড়ানোর মামলায় যোগানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আলীসহ দুইজনকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ ৷

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, পৌরসভা ভাঙচুর, অগ্নিসংযোগ ও বাস পোড়ানোসহ দুইটি মামলায় দুইজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়