শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাসুরকে কুপিয়ে মারলেন ছোট ভাইয়ের স্ত্রী

তুচ্ছ ঘটনায় ফরিদপুরের ভাঙ্গায় তুর্কিপ্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী সীমা বেগমের বটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুণপালদী গ্রামে এ ঘটনা ঘটে।

টুকু মোল্লা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্ৰামের ইদ্রিস মোল্লার ছেলে। তিনি ঢাকায় একটি জুতার ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু মোল্লা দুই দিন আগে বাড়িতে আসেন। অনুষ্ঠান শেষে শুক্রবার সন্ধ্যায় হাঁস পালনকে কেন্দ্র করে তার সঙ্গে তুরস্ক প্রবাসী চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রী সীমা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সীমা তার হাতে থাকা বটি দিয়ে ভাসুর টুকু মোল্লাকে কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় টুকু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর সীমা বেগম বাড়ি থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মো. মামুন। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়