শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী ৩ টি মোটরসাইকেল। শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই গ্রামের দোলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমান ইয়াবা মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ। সেসময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসানকে। উদ্ধার করা হয় ১২’শ পিচ ইয়াবা। জব্দ করা হয় মাদক বিক্রি ৮ লাখ ৪ হাজার ৮’শ ৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারীতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়