শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে রেলওয়ের জায়গায় বালু ভরাট করে অবৈধভাবে দখলের অভিযোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাজারের পাশে মাদরাসা সংলগ্ন রেলওয়ের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার মাতুব্বর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, তালমা রেলওয়ে এলাকার পাশে বসতবাড়ি নির্মাণ করে স্থানীয় দেলোয়ার মাতুব্বর রেলওয়ে কর্তৃপক্ষের লোকদের ম্যানেজ করে রেলওয়ের একাধিক জায়গা অবৈধভাবে দখল করেছে। বর্তমানে তালমা বাজারের পাশের মাদরাসা সংলগ্ন এলাকার একটি ড্রেন বন্ধ করে রেলওয়ের জায়গা দখল করে সেখানে বালু ভরাট করেছে। রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানানো হলেও, তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

রেলওয়ের জায়গা দখল করে বালু ভরাট করার বিষয়ে দেলোয়ার মাতুব্বর বলেন, আমি রেলওয়ের সরকারি জমি কৃষি কাজের জন্য লিজ নিয়েছি। জায়গাটি ডোবা (নিচু) হওয়ায় বালু দিয়ে ভরাট করেছি। এখন এই জায়গার নামে ব্যবসায়িক লিজ আনবো।

তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, 'রেলওয়ের জায়গায় বালু ভরাট করায়, তালমা বাজারের একটি ড্রেন দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। তালমা বাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ থেকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি।'

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, 'এ সময় রেলওয়ের জায়গা লিজ দেওয়ার সুযোগ নেই। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক এবং স্হানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, তালমা রেল স্টেশনের পাশে রেলওয়ের জায়গা দেলোয়ার মাতুব্বর নামে এক ব্যক্তি দখল করেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শারবীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যার মুঠোফোনেও যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

তবে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, 'এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। এছাড়া রেল কর্তৃপক্ষ যদি আমাদের সহযোগিতা চাই, তবে তাদর সহযোগিতা করা হবে। তবে, অচিরেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়