শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে বিআরডিবির পরিদর্শকের বাসায় চুরি, খোয়া গেছে ১৫ ভরি স্বর্ন ৩০ ভরি রুপার  অলংকার!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাজার রোডের পূর্বপাশে বিআরডিবির পরিদর্শক রেজাউল কবির খোকনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

চোরচক্র ওই বাসা থেকে প্রায় ১৫ ভরি স্বর্ন ৩০  ভরি  রুপার অলংকার চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে।

রেজাউল কবিরের স্ত্রীর ইয়াসমিন বেগম ও নারর্গিস আরা সীমা সরকারী প্রাথমিক সহকারী শিক্ষিকা। শ্যালিকা রুবাইয়া আফরোজ, বালিয়াতলী ডিএন কলেজে প্রদর্শক কর্মরত। তারা একই বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. রেজাউল কবির খোকন ও তাঁর স্ত্রী ইয়াসমিন চিকিৎসার জন্য গত বুধবার বরিশালে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকায় তিন দিন ধরে বাসাটি ফাঁকা ছিল।এই সুযোগে শুক্রবার রাতে চোরচক্র দোতলা ভবনের কেচিগেট ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। ঘরের দরজা ও আলমারি ভেঙে ইয়াসমিন, সীমা ও আফরোজা- তিন শিক্ষিকা বোনের প্রায়  ১৫ ভরি স্বর্ণ ও ৩০ ভরি রুপার অলংকার চুরি করে নিয়ে যায়।

শনিবার (২০ ডিসেম্বর) তাদের বাসার এক প্রতিবেশী খোঁজ করতে এসে দেখেন মূল ফটকের কেচি গেটের তালা ভাংগা। তখন তাদের বিষয়টি ফোনে জানান, খবর পেয়ে বাসায় এসে দেখেন বাসার তিনটি দরজা ভেঙ্গে  ঘরের মধ্যে থাকা আলমিরা থেকে স্বর্ন ও রুপার অলংকার নিয়ে গেছে। পরে তিনি আমতলী থানায় খবর দেন। খবর পেয়ে ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আমতলী উপজেলা বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকন বলেন, চিকিৎসার উদ্দেশ্যে পরিবারসহ বরিশালে ছিলাম। শনিবার দুপুরে বাড়িতে ফিরে দেখি খেচি গেটের তালাসহ দুটি দরজা ও আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আমতলীর পরিদর্শক মো.রেজাউল কবির জানান, আমরা পরিবারসহ ডাক্তার দেখানোর জন্য বরিশাল গিয়েছিলাম বাসা খালি ছিলো।এই সুযোগে চোরেরা তিনটা দরজা ভেঙ্গে ঘরের মধ্যে থাকা আলমিরা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ন ৩০ ভরি রুপার অলংকার নিয়ে যায়।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়