শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, অ্যাটর্নি জেনারেল পদ থেকে ফিরে এসে আগামী ২৮শে ডিসেম্বর সকলকে সাথে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিব।

আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাস মুক্ত শৈলকূপা গড়ার জন্য। শনিবার বিকালে শৈলকূপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমরা ধানের শীষে ভোট করব। বিএনপির শীর্ষ পর্যায় থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সেরকমই জানানো হয়েছে। আগামী ২৮ তারিখ থেকে আমি চব্বিশ ঘণ্টা আপনাদের নিয়ে ভোটের মাঠে কাজ করব। আমি চব্বিশ ঘণ্টা আপনাদের সাথেই থাকব।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা বিশ্বাস করি কেয়ামতের ময়দানে ফয়সালা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কিন্তু ভোটের আশায় একটি বিশেষ দল জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা কুফরি।

আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এই ধারণা দূর করে দেবেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশেষ মোনাজাতে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়