শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজী ইয়াছিন মনোনয়ন পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সাক্কুর

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু বলেছেন, কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিনকে বিএনপির মনোনয়ন দেওয়া হলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আর মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বহাল থাকলে আমি তার পক্ষে কাজ করব।

সোমবার দুপুরে নগরীর নানুয়ার দীঘিরপাড় এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

রোববার সাক্কুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তিনি বলেন, আমি যেহেতু বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠে কাজ করছি সেই জায়গায় আমার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করা সঠিক হয়নি। এজন্য আমি আপনাদের ডেকে এই ভুল স্বীকার করছি। 

সাক্কু বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন তার শ্যালক নিজাম উদ্দিন কায়সারকে সিটি নির্বাচনে দাঁড় করিয়ে আমাকে দুই-দুইবার ফেল করিয়েছেন। তাই তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যারা দলকে ব্যবহার করে মানুষের ক্ষতি করে- সুযোগ পেলে তাদের ব্যাপারে আমি উপযুক্ত জবাব দেব। 

রোববার আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছিল। আমি যেহেতু মনিরুল হক চৌধুরীর জন্য কাজ করছি তাই আমার মনোনয়ন ক্রয় করা সঠিক হয়নি।

সাক্কু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি তো দল থেকে বহিষ্কৃত তাই দলের মহাসচিব আমাকে আলাদাভাবে ডাকাইছেন। আমি কুমিল্লার সাংগঠনিক অবস্থা তাকে জানিয়েছি। 

আমি মহাসচিবকে বলেছি আমাকে যদি মনোনয়ন না দেন তাহলে মনিরুল হক চৌধুরীকে দিতে হবে। 

মহাসচিব আমাকে প্রশ্ন করেছিলেন- তুমি নির্বাচনে দাঁড়াতে চাও কেন? তখন আমি উনাকে বলেছি যে, সবারই একটি স্বপ্ন থাকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। আমি তো স্থানীয় সরকার প্রতিনিধি ছিলাম। এ সময় মহাসচিবের কাছে কুমিল্লার সাংগঠনিক অবস্থা তুলে ধরেছি এবং কুমিল্লার সব রাজনৈতিক পারিপার্শ্বিক বিষয়গুলো তুলে ধরেছি। 

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি থেকে হাজী ইয়াছিনকে মনোনয়ন দিলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আর মনিরুল হক চৌধুরী সাহেবের মনোনয়ন অব্যাহত থাকলে তাকে বিজয়ী করার লক্ষ্যে আমি কাজ করব। মনির চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করব। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়