শিরোনাম
◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৯ সকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল পুনরায় চালু করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, রাত ১২টা থেকে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ফেরিঘাট ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছিল। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমে আসছে। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

এদিকে ফেরিচালক জানান, কুয়াশার সময় নদীপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আরেক ফেরিচালক বলেন, ঘন কুয়াশায় সামনে কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতেই ফেরি বন্ধ রাখা হয়েছিল। এখন আবহাওয়া স্বাভাবিক হওয়ায় নিরাপদে চলাচল করা যাচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি সখিপুর নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার মধ্যরাতের পর থেকে নদীপথে ঘন কুয়াশা দেখা যায়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৬টায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়