শিরোনাম
◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটককৃতরা হলেন,  ভেfলা মানিক চরের বহদ্দারহাট এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাহউদ্দিন (৩৮) ও কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়া এলাকার মোহাম্মদ সাফির ছেলে নূর মোহাম্মদ (৫২)।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতের দিকে হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালে ওই এলাকায় একটি বোটে তল্লাশি করা হয়। তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্টসহ ২ জন পাঁচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাঁচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়