শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাগলা মসজিদের দানবাক্সে হাদি হত্যার বিচার চেয়ে চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ৩৫ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারের পাশাপাশি এবার পাওয়া গেল অসংখ্য চিঠি, যার মধ্যে একটিতে ‘হাদি হত্যার প্রকাশ্যে বিচার’ দাবি করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মসজিদের ১৩টি দানবাক্স খোলার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

জানা যায়, তিন মাস ২৭ দিন পর দান সিন্দুক খোলা হলে পাওয়া চিঠিগুলোর একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। নাম-পরিচয়হীন এক ব্যক্তি বেনামে ওই চিঠিটি লিখেছেন। চিঠিটিতে লেখা রয়েছে ‘হাদি হত্যার প্রকাশ্যে বিচার চাই।

দানবাক্সে এর আগেও এমন কিছু চিঠি পাওয়া গিয়েছিল, যা পরে সামাজিক মাধ্যমে আলোচিত হয়। এর মধ্যে একটি চিঠিতে লেখা ছিল ‘ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখ। আল্লাহ অনেক আলেমকে কষ্ট দিয়েছেন। আমার প্রিয় সাঈদিকে অনেক অত্যাচার করা হয়েছে।’

চিঠিতে আরও লেখা হয় ‘হে আল্লাহ, আমার প্রিয় বাংলাদেশে একজন ওমর (রা.)-এর মতো শাসক পাঠাও।’

টাকা গণনার কাজে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছী।

এ ছাড়া ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ২২০ জন ও পাগলা মসজিদের নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১২০ জন ছাত্র, ব্যাংকের ১০০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটির ৩৪ জন সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য গণনায় অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়