শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম: জীবননগরে বিদেশি পিস্তলসহ আটক ব্যবসায়ী

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্ব) ভোর আনুমানিক ৪টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়নপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন-এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়।

অভিযানকালে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামোনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি ব্যাটন উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক গাজী জাহিদ হাসান (৩৬) কে আটক করা হয়।

আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. নুরুল ইসলাম।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়