শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৫ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ব্লকের ভেতরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যাম্পের বেশ কয়েকটি কাঁচাঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারী ও শিশুসহ অনেক রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ঝাঁপ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট পৌঁছায়নি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে চেষ্টা চালাচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পের ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলছিল। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়