শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে
পুলিশ।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার অরণকোলা এলাকার হারুখালী ধানের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে। মেহেদী হাসান উপজেলা সদরের অরণকোলা এলাকার বক্কার জোয়ার্দারের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল থেকে মেহেদীর কোনো খোঁজ পাওয়া
যাচ্ছিল না। আজ সোমবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল
প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে
কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির একপর্যায়ে
কাদামাটিতে ঠেসে ধরে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, নিহত মেহেদী হাসানের
বিরুদ্ধে তিনটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে তিনি নিয়মিত বাড়িতে থাকতেন না।
গতকাল রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়