শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী–৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন মাওলানা মনজুর রহমান

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জামায়াতের রাজশাহী জেলা শুরা সদস্য ও পুঠিয়া উপজেলা আমির মাওলানা মনজুর রহমান।

রোববার ২৮ ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। তিনি জানান, সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। আশা প্রকাশ করে তিনি বলেন, পুঠিয়া–দুর্গাপুর এলাকার জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাওলানা মনজুর রহমানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।

এর আগে, একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান লিটনকে। প্রার্থী পরিবর্তনের বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে আনুগত্যের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করবেন। নির্বাচনী মাঠে থেকে মাওলানা মনজুর রহমানকে সার্বিক সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।

এদিকে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী পরিবর্তনের পর রোববার দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত সালমানের কাছ থেকে মাওলানা মনজুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম মনোনয়ন ফরম উত্তোলন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়