শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ফটকা ফোটানোর অজুহাতে ব্যবসা প্রতিষ্ঠানে তালা

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ৪০ বছর পুরানে সততা এন্টারপ্রাইজ নামে একটি বালু সরবরাহকারী প্রতিষ্ঠানের সামনে ফটকা ফোটানোর অজুহাতে প্রতিষ্ঠানের অফিস তালাবদ্ধ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা তৈরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি বালু ব্যবসায়ী মরহুম এমেল কমিশনারের ৪০ বছরের ব্যবসা প্রতিষ্ঠান 'সততা এন্টারপ্রাইজ' এর সামনে মঙ্গলবার(৩০ ডিসেম্বর) সকালে ইংরজি নববর্ষ উপলক্ষে দুজন শিশু এই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটি ফটকা ফুটায়। পরে এ খবর  আশপাশে চাউর হয়।
বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কতিপয় বিএনপির নেতা-কর্মীরা ঐ ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করে তালা ঝুলিয়ে দেয়। বর্তমানে এই ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন এমেল কমিশনারের দুই ছেলে রুবেল সরকার ও রানা সরকার।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা রুবেলকে খোঁজাখুঁজি করে। তারা হুমকি ধামকির ভয়ে গা ঢাকা দেয়।

এদিকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সততা এন্টারপ্রাইজের লাল বালুর স্ট্রিকের সামনে সাদা বালু দিয়ে প্রতিবন্ধতা সৃষ্টি করে রাখছে। ফলে এই ঘাটে তাদের ব্যবসা বন্ধ আছে। এতে ৩দিন যাবৎ শত শত শ্রমজীবী মানুষ বেকার হয়ে আছে। বালু লোড -আনলোড করতে না পারায় গুণতে হচ্ছে প্রচুর লোকশান।

সততা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাছিরউদ্দিন জানান, "মঙ্গলবার সকালে দুজন শিশু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটি ফটকা ফুটায়। এর ফলে এই প্রতিষ্ঠানের বর্তমান সত্ত্বাধিকারী রুবেল সরকার ও রানা সরকারকে দোষারোপ করায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ৩ দিন যাবৎ বন্ধ করে দেয়। এতে অনেক লোকসান হচ্ছে। তাই প্রশাসনের নিকট আূকল আবেদন দ্রুত এ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং যার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তু্লছে। এমন কোনো প্রমান বা তথ্যাদি সংশ্লিষ্টতা পায়নি।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, " আমি ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসলে পুলিশের অনুসন্ধানে সততা এন্টারপ্রাইজে একটি শিশু একটি ফটকা ফুটিয়েছি বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কোনো সংশ্লিষ্টতা পায়নি। তৃতীয় একটি পক্ষ বিষয়টিকে ভিন্নখাতে প্রভাবিত করে নিজেদের ফায়দা নিতে চাইছে। কেউ এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ করেনি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি কেউ লিখিত আকারে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়