শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহে মিলল অন্য আহতের কাটা পা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় নিহত চারজনের একজন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সেন্টু (৪৫)। তবে মরদেহ দাফনের আগে এক অস্বাভাবিক ঘটনায় চরম বিপাকে পড়েছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে দুর্ঘটনার পর পুঠিয়া হাইওয়ে থানা পুলিশ পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে মরদেহ বাড়িতে আনার পর গোসলের প্রস্তুতিকালে দেখা যায়, মরদেহের সঙ্গে একটি কাটা বাড়তি পা রয়েছে।

স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী জানান, মরদেহ গোসলের জন্য প্রস্তুত করতে গিয়ে প্যাকেট খুলতেই বিষয়টি তার নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়।

নিহতের চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন, অতিরিক্ত একটি পা থাকার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানায়, একই দুর্ঘটনায় আহত এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়েছে এবং তার পরিবার পায়ের সন্ধান করছে। পরে নিশ্চিত হওয়া যায়, ওই আহত ব্যক্তির একটি পা ভুলবশত সেন্টুর মরদেহের সঙ্গে চলে এসেছে।

পুলিশ বিষয়টি সংশ্লিষ্ট পরিবারের কাছে জানালে তারা অতিরিক্ত পা নিতে রওনা হন বলে জানান কামরুল ইসলাম।

জানান, দুর্ঘটনায় রায়হানের দুই পা ও এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পায়ের সন্ধানে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, একটি পা বাগাতিপাড়ায় নিহত সেন্টুর বাড়িতে রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার পর তাড়াহুড়ো করে মরদেহ উদ্ধার ও হস্তান্তরের কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়