শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৯:২৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিযে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। এসময় পুলিশ অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবিসংবলিত ব্যানার উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে নাটোর-নওগাঁ মহাসড়কের মহিষমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, নলডাঙ্গা উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ স্লোগান দেয় দুর্বৃত্তরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রলবোমা ও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি যুক্ত ১টি ব্যানার উদ্ধার করা হয়। এরপর ককটেল নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও বলেন, নাশকতার জন্য একটি দল এই ধরনের কর্মকাণ্ড করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়