শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছায়াসঙ্গী ফাতেমা বেগম: খালেদা জিয়ার পাশে ১৬ বছর, সন্তানেরা কোথায় এখন

ফাতেমা বেগম। যিনি ছিলেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একজন বিশ্বস্ত গৃহপরিচারিকা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, কোনো দলীয় পদও নেই। তবু ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অভিভাবকতুল্য খালেদা জিয়াকে চিরতরে হারিয়ে অনেকের মতো শোকাহত ৩৫ বছর বয়সী এ নারী। নিজের পরিবার ছেড়ে বিএনপি চেয়ারপারসনের সার্বক্ষণিক ছায়াসঙ্গী ছিলেন ফাতেমা। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষদিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন। ফাতেমা বেগম প্রমাণ করেছেন, সব সম্পর্ক ক্ষমতার নয়। রাজনীতির কোলাহলের ভিড়ে তিনি এক নীরব নাম। কিন্তু সেই নীরবতাই আজ তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে।

খালেদা জিয়ার বাসায় কাজ করার আগে এবং গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের আমলে কেমন কেটেছে ফাতেমা বেগমের পরিবার ও তাঁর দুই সন্তানের জীবন, তা বর্ণানা করেছেন ফাতেমা বেগমের সেজ বোন মমতাজ বেগম (৩০)। ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহ-মাদার গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে তাঁর সঙ্গে ১ জানুয়ারি সকালে কথা হয়। শ্বশুরবাড়ি ময়মনসিংহ থেকে প্রায় সপ্তাহখানেক আগে বাবার বাড়িতে আসেন মমতাজ বেগম।

মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চার বোন ও এক ভাইর মধ্যে ফাতেমা বেগম সবার বড়। বাকি দুই বোন জোহরা বেগম ও নুরজাহান বেগমেরও বিয়ে হয়েছে। একমাত্র ভাই রুবেল ভোলা সদর উপজেলার স্থানীয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ছে। ফাতেমা বেগমের মেয়ে জাকিয়া আক্তার (রিয়া) এইচএসসি পাস করে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এখন ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে।

ছেলে রিফাত (১৭) স্থানীয় টবগী মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উঠেছে। তাদের মা ফাতেমা বেগমই দুই সন্তানের পড়ালেখার খরচসহ বাড়ির যাবতীয় খরচ বহন করছেন বলেও জানান ফাতেমার সেজ বোন মমতাজ।

তিনি আরও বলেন, ‘একসময় আমরা খুব অভাবে ছিলাম। আমাদের বাবা রফিজল ইসলাম (৭৫) যখন ঢাকায় ঘুইয়াপাড়া রেলগেটে একটি ক্ষুদ্র মুদির দোকানের ব্যবসা করতেন, তখন অনেকটা কষ্টে আমাদের জীবন চলছিল। ভোলার কাচিয়া ইউনিয়নে মেঘনা নদীর তীরের বাসিন্দা দরিদ্র মাছ ব্যবসায়ী মো. হারুন লাহাড়ির সঙ্গে বিয়ের পর সংসার বাঁধেন বড় বোন ফাতেমা। ভগ্নিপতি হারুন কখনো মাছ বিক্রি করে, আবার কখনো চরে কৃষিকাজ করে জীবন চালাতেন কোনো রকমে। প্রায় ১৭-১৮ বছর আগে মেঘনায় বিলীন হয়ে যায় তাঁদের বসতবাড়ি। ওই সময়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান ফাতেমার স্বামী হারুন লাহাড়ি। মুহূর্তে বদলে যায় জীবন। যেন মড়ার উপর খাঁড়ার ঘা। সংসারে দেখা দেয় অভাব-অনটন।’

মমতাজ বেগম বলেন, তখন জীবনের তাগিদে কাজের সন্ধানে রাজধানী ঢাকায় যান ফাতেমা। সেখানে এক ঘনিষ্ঠ আত্মীয়ের মাধ্যমে কাজের সুযোগ পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে। সেই থেকেই এখন পর্যন্ত খালেদা জিয়ার বাসায়ই থাকছেন। দেড় দশকের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা। বাসভবন থেকে শুরু করে কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ এমনকি কারাগার—সবখানে খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন প্রয়াত হওয়ার পর এবার সেই ফাতেমাকে দেখা গেল জাইমা রহমানের সঙ্গে। দৈনন্দিন নানা প্রয়োজনে ফাতেমা যেভাবে খালেদা জিয়াকে সঙ্গ দিতেন, একইভাবে জাইমা রহমানকেও এখন তিনি সঙ্গ দিচ্ছেন।

২০১০ সাল থেকে খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা বেগম। গৃহকর্মী থেকে হয়ে ওঠেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফাতেমা বেগমের বাবা রফিজল ইসলাম ও মা মালেকা বেগম বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

ফাতেমা বেগমের ভাশুরের ছেলে আবুল খায়ের বলেন, গত ১৬ বছর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ছিলেন ফাতেমার মা-বাবা ও তাঁর দুই সন্তান। আবুল খায়ের বলেন, প্রায় ১০ বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ফাতেমা বেগমের বাড়ির সামনের রাস্তাটি পাকাকরণের কথা ছিল। কিন্তু ওই সময়ে সেই রাস্তাটি ফাতেমার বাড়ির সামনে না করে পাশে করা হয়েছে। ফাতেমার বাড়ির সামনের রাস্তাটি এখনো সংস্কার করা হয়নি। এ ছাড়া ১৫ বছর আগে ঢাকায় বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ফাতেমা বেগমের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানটি ভেঙে গুঁড়িয়ে দেন। এরপরই ফাতেমার বাবা রফিজল ইসলাম ভোলায় চলে আসেন। সেই থেকে তিনি বেকার।

ফাতেমা বেগমের মেয়ে জাকিয়া আক্তার (রিয়া) আজ শনিবার সকালে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। ভোলায় নিজ এলাকার স্কুল থেকে এইচএসসি পাস করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুটোতেই ভর্তি পরীক্ষা দিয়েছি।’ মা ফাতেমা বেগমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং খালেদা জিয়ার বাসায়ও মাঝেমধ্যে যান বলেও জানান রিয়া। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়