শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন বলেই টিটিকে মারধর

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষককে (টিটি) ছাত্র পরিচয়ে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ৩টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর টিকিট চেকিং শুরু করেন সিনিয়র টিটি তানজিম ফরাজি। টঙ্গী স্টেশন ছাড়ার পর ৮-১০ জন যাত্রী নিজেদের ‘ছাত্র’ পরিচয় দিয়ে টিকিট ছাড়াই ভ্রমণ করছেন বলে জানান। টিটি তাদের টিকিট কাটার অনুরোধ করলে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় তাদের সঙ্গে থাকা এক মধ্যবয়স্ক যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া আদায় করলে ওই যুবকরা চরম ক্ষিপ্ত হয়।

পরে ভৈরব স্টেশনে ট্রেনটি পৌঁছালে টিটি গাড়ি থেকে নামার পর ওই যাত্রীরা টিটিকে স্টেশন এলাকায় এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ভৈরবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, যুবকদের মারমুখী আচরণ থেকে তারা টিটিকে উদ্ধার করেন। তারা বলেন, আমরা না বাঁচালে আজ বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। হামলাকারীরা ভৈরবের বাইরের লোক, তারা আমাদের এলাকার সুনাম নষ্ট করছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে ভুক্তভোগী সিনিয়র টিটি তানজিম ফরাজি বলেন, ছাত্রবেশে যাত্রীরা নিজেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানায়। এসময় তারা বলে তারাই দেশ স্বাধীন করেছে, তাদের টিকিট লাগে না। পরে আমি মধ্যবয়স্ক এক যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া ২২০ টাকা আদায় করলে তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়।

আমি ভৈরব পর্যন্ত ডিউটি শেষ করে ট্রেন থেকে নেমে যাই। ভৈরব রেলওয়ে স্টেশনের পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুহূর্তে ওই যাত্রীরা এসে আমাকে ধরে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যেতে বলে। আমি না যেতে চাইলে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। তবে আমি তাদের চিনতে পারিনি।

ভৈরব রেলওয়ে স্টেশন অফিসার মো. ইউসুফ বলেন, আমি বিষয়টি জানার পর থেকে খোঁজ-খবর নিচ্ছি। তবে কারা তাকে মেরেছে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। যতটুকু জেনেছি তাদের বাড়ি ভৈরবে না।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, টিটিকে মারধরের বিষয়টি আমি অবগত হয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়