শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী গারো পাহাড়ি বনে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৭ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি গ্রামের পাহাড়ি টিলায় ওই ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী মালাকোচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া।

বনবিভাগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বন্যহাতির একটি দল শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে অবস্থান করছে। বুধবার সকালে আহমেদ আলীসহ আরও দুই-তিন জন লাকড়ি কুড়াতে বালিজুরী গ্রাম সংলগ্ন পাহাড়ের ভিতরে প্রবেশ করেন। লাকড়ি সংগ্রহের একপর্যায়ে আহমদ আলীসহ তারা বন্যহাতির আক্রমণের শিকার হন। ওইসময় অন্যরা পালিয়ে গেলেও আহমদ আলী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহমেদ আলীকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বনবিভাগের মাধ্যমে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বালিজুরীর সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়