শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে দু' বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিএসএফের হাতে আটক হয়ে মারা যাওয়া রবিউলের মরদেহ ফেরতের একদিন পর ভারতে আবারও দুজন আটকের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী এই দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। এসময় সাতটি গরুও আটক ভারতীয় পুলিশ। আটক ব্যক্তিরা হলেন জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মো. মমিন আলী (২৫)। তাদের সঙ্গে থাকা অন্য দুজন হলেন মো. বাবু (২২) ও পিঠু ওরফে বাবু। তাদের একজন ভারতের ভেতরে আত্মগোপনে আছেন এবং অপরজন ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে আসেন বলে জানা গেছে।

জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে নারায়ণপুর জহুরপুর টেক সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে চারজন রাখান। গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন তারা। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ভারতীয় পুলিশ দুজনকে আটক করেছে বলে জানতে পেরেছি। অপর দিকে একজন ভারতের ভেতরে অবস্থান করছে এবং আরেকজন বাংলাদেশে পালিয়ে এসেছে ও বলেও শুনেছি।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা রাতের কোনো এক সময় অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে। এ সময় সাতটি গরুসহ বিএসএফ তাদের ধাওয়া করে এবং গরুগুলো জব্দ করে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়