শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে প্রকাশ্যে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাকিনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

নিহত আব্দুর রহমান রিয়াদ, শহরে সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‌্যাব-১২ সদর দপ্তরের (সহকারী পুলিশ সুপার) মো : উসমান গণি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।  

গ্রেফতার মো: সাকিন সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন,  ২০২৫ সালের (২৮ ডিসেম্বর) প্রাইভেট পড়ার জন্য আব্দুর রহমান রিয়াদ (১৮) বাড়ি থেকে বের হয়। ওইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের (নাজমুল চত্বর) বাহিরগোলা রোড এলাকায় রাস্তার উপর সিএনজির ভিতরে বসে থাকাবস্হা কলেজ ছাত্রকে
গ্রেফতার সাকিনসহ ১০/১২ জন পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আসামীরা প্রকাশ্যে বারমিচ চাইনিজ টিপ চাকু, চাইনিজ কুড়াল, রাম দা, চাপাতি, ছুরি কুপিয়ে চলে যায়। পরে স্হানীয়রা কলেজ ছাত্রকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যায়। 

পরে রাত ১০ টার দিকে নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে মোঃ সাকিনসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/ ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 
সেই মামলার আসামীদের দ্রুত গ্রেফতারে জন্য তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে র‌্যাব-১২ সদস্যরা (৭ জানুয়ারি) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে সাকিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাকিনকে আজ সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়