শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর পুঁইছড়িতে বনের জায়গা দখলে করা বাড়ি ভেঙে দিল প্রশাসন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে জলদী অভয়ারন্য রেঞ্জের পুঁইছড়ি বন বিভাগের সংরক্ষিত এলাকায় বনের জায়গা দখল করে নির্মাণ করা বাড়ি ভেঙ্গে দিয়েছে প্রশাসন। সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানি আকন এর নেতৃত্বে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বশিরা বাড়ি এলাকায় বন বিভাগের সংরক্ষিত জায়গায় তৈরি করা পাঁকা বাড়ি ভেঙ্গে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাঁশখালী থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বন বিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের চাম্বল বনবিট, বনবিট নাপোড়া ও বনবিট পুঁইছড়ি এর দায়িত্বশীল সহ জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো: ইসরাইল হক সহ উপস্থিত ছিলেন।স্থানীয় ও বনবিভাগ সুত্রে জানা যায়, পুঁইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বন বিভাগের সংরক্ষিত এলাকায় বনের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি। সে বাড়ি নির্মাণ শুরু থেকে বনবিভাগ একাধিকবার অভিযান ও মামলা দেওয়া হলেও সে বাড়ি নির্মাণ অভ্যাহত রাখে।

জলদী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বন বিভাগের সংরক্ষিত বন ভূমি ২.৫ খানি বা ৫০ গন্ডা জায়গা দখল করে বাড়ির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তখন তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বেশ কয়বার বাঁধা দিয়েছি এবং মামলা ও দিয়েছি । কিন্তু তারা গায়ের জোরে কাজ চালিয়ে যাচ্ছে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা বলে জানান তিনি।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন বলেন, বাঁশখালীর পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বশিরা বাড়ি বনবিভাগের সংরক্ষিত এলাকায় ১০০ শতাংশ সরকারি বনের জায়গা অবৈধ ভাবে দখল করে বাড়ি নির্মাণ করেছিল আব্দুল মান্নান নামে এক ব্যক্তি। অভিযানে সে বাড়ি গুটিয়ে দেওয়া হয়েছে এবং যারা সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ক্ষমতা ব্যবহার করে এভাবে ভবন নির্মাণ করবে পর্যয়ক্রমে সব স্থাপনা গুটিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়