শিরোনাম
◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও)

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও)

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে অন্তত ১০টি গুদামে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরের কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ী এলাকার কাঁঠালতলায় এ আগুনের সূত্রপাত হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়াবাড়ী এলাকায় ছোট-বড় শতাধিক ঝুটের গুদাম রয়েছে। বিকেলে প্রথমে আরিফ মুন্সি নামের এক ব্যক্তির মালিকানাধীন গুদামে আগুন লাগে। গুদামে শুকনো ঝুট ও তুলা থাকায় এবং বাতাসের তীব্রতা বেশি হওয়ায় মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী অন্তত ১০টি গুদামে ছড়িয়ে পড়ে।
 
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে ঘটনাস্থলে পানির পর্যাপ্ত উৎস না থাকায় এবং বাতাসের তীব্রতার কারণে আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।
  
ফায়ার সার্ভিস জানায়, ঝুটের আগুন সহজে নেভানো কঠিন। তাই আগুন যাতে নতুন করে কোনো স্থাপনায় ছড়াতে না পারে, সেজন্য চারপাশ থেকে ঘেরাও করে পানি ছিটানো হচ্ছে। খবর পেয়ে কোনাবাড়ী, জয়দেবপুর, কাশিমপুর ও কালিয়াকৈর স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
 
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে এবং ব্যাকআপ হিসেবে আরও দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়